সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় তারাবীর নামাজে গিয়ে কি’শোর খু’ন

বগুড়া সংবাদ : তারাবীর নামাজ পড়তে গিয়ে প্রাণ হারাল ১৭ বছর বয়সী এক কি’শোর। বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. মিলন (১৭) নামে ওই কিশোর নি’হ’ত হয়েছেন। এছাড়াও তিনি বুড়ইল ইউনিয়ন ছাত্রদল কর্মীর ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নি’হ’ত মিলন ওই গ্রামের দিলবরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হা’ম’লা চালানো হয়। তারাবীর নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দু’র্বৃ’ত্ত তাকে লক্ষ্য করে ধা’রা’লো অ’স্ত্র দিয়ে ছু’রি’কা’ঘাত করে। এতে তিনি গু’রু’তর আ’হ’ত হন। পড়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ’ত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, “হ’ত্যাকা’ণ্ডের বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

Check Also

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়া আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *