সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বগুড়া সংবাদ :বগুড়া শহরের বড় জামে মসজিদ এলাকার ব্যবসায়ীদের উপর হামলা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বড় মসজিদ লেন দোকান মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন বড় মসজিদ দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আসমাউল হক, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ খান, সহ-সভাপতি মোঃ মাসুম আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন মিন্টু, রাজাবাজার আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান, শাপলা মার্কেটের সভাপতি মোঃ মাহমুদুল হক প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, বগুড়া নিউমার্কেট বড় জামে মসজিদের অর্থ লুটপাটকারী রাশেদুল ইসলাম ১৯ ফেব্রুয়ারি ইফতারের আগে ব্যবসায়ীদের উপর হামলা চালায়। ওই হামলায় কয়েকজন ব্যবসায়ী আহত হয়েছেন। এমনকি সে হত্যার হুমিক দিয়েছে ব্যবসায়ীদের। এই হামলার ঘটনায় রাশেদুল ইসলামসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। তারা আরও বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *