সর্বশেষ সংবাদ ::

বগুড়া শব্দকথন সা‌হিত‌্য আস‌রের একুশের ক‌বিতা পাঠ

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া শব্দকথন সা‌হিত‌্য আস‌রের আ‌য়োজ‌নে একু‌শের ক‌বিতা পা‌ঠের আসর অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
২১ ফেব্রুয়ারি সকাল ৮টায় বগুড়ার শহীদ খোকন পা‌র্কে শহীদ মিনারে শহীদ‌দের শ্রদ্ধা নি‌বেদন করা হয়। প‌রে এক  আ‌লোচনা সভায়  বক্তব‌্য  রা‌খেন বগুড়া শব্দ কথন সা‌হিত‌্য আস‌রের  সাধারণ সম্পাদক  এইচ আ‌লিম, সদস‌্য সা‌দেকুর রহমান, পিংকু আহ‌ম্মেদ, মো: মা‌জেদ: মো: র‌বিউল। আ‌লোচনা শে‌ষে  কবিতা  পাঠ  ক‌রেন প্রী‌তি, ফারজানাসহ  অন‌্যান‌্যরা।
আলোচনা শেষে সংগঠনের সদস‌্যরা  আন্দোলনে অংশগ্রহণকারী ভাষাসৈনিক ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ভাষাভিত্তিক কবিতা আবৃত্তি করেন।

Check Also

এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন বগুড়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে আদর্শ স্কুল অডিটরিয়ামে এসোসিয়েশন অব প্রাইভেট এডুকেশন ইন্সটিটিউট বগুড়ার উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *