সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন

বগুড়া সংবাদ : বিশ্ব দুগ্ধ দিবস -২০২৫ উপলক্ষে “দুগ্ধের অপার শক্তিতের মেথে উঠি একসাথে” শ্লোগানে বগুড়ায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে নিশিন্দারা এলাকায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোছাঃ হোসনা আফরোজা।

জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড, আনিছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পুলিশ সুপার জেদান আল মুসা, সির্ভিল সার্জন ডাঃ একেএম মোফাখখারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ আলী, জেলা ডেইরি ফার্ম মালিক এ্যাসোসিয়েশন সভাপতি এশিয়া সুইটস চন্দন, সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন। অনুষ্ঠানে তিন জন শিক্ষার্থীকে দুধ পান করান অতিথিবৃন্দ।

শেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক র‍্যালি প্রদক্ষিণ করেছে।

Check Also

শিবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বগুড়া সংবাদ :(রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *