বগুড়া সংবাদ: রাজগঞ্জের রায়গঞ্জ থানার চান্দাইকোনা বাজারের সাজেদা ফাউন্ডেশন এর সামনে থেকে অভিনব কায়দায় সবজির বস্তার ভিতরে মাদক বহন কালে ১,৮৫০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার …
Read More »রাণীনগরে মারপিটে আহত গৃহবধুর মৃত্যু
বগুড়া সংবাদ: নওগাঁর রাণীনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটে আহত গৃহবধু রিজিনা বিবি (৪০) মারা গেছেন। শনিবার সকালে নিজ বাড়ীতে মারা যান তিনি। রিজিনা উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীন শাহার মেয়ে। এর আগে গত ২৭ আগষ্ট সন্ধায় মারপিটে আহত হন রিজিনা। খবর পেয়ে থানাপুলিশ শনিবার দুপুরে মরদেহ উদ্ধার …
Read More »আক্কেলপুরে শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তির অভিযোগ স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ আরো ৩ জনের বিরুদ্ধে
বগুড়া সংবাদ: জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি করার অভিযোগ উঠেছে এক সেচ্ছাসেবক লীগ নেতাসহ আরো ৩ জনের বিরুদ্ধে। ঘটনাটি গত বুধবার উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ভানুরকান্দা গ্রামের একটি চায়ের দোকানে ঘটেছে। এ ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বিচার চেয়ে …
Read More »শেখ ফাহমিনের কবর জিয়ারত ও পরিবারের পাশে আত্রাই ছাত্রদল
বগুড়া সংবাদ: নওগাঁর আত্রাইয়ে শেখ ফাহমনি জাফরের কবর জিয়ারত করেছে আত্রাই উপজেলা ও আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। এর পর তারা ওই পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই থেকে আগষ্ট পর্যন্ত সকল নিহতদের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত …
Read More »সুখবর দিলো বিআরটিএ
বগুড়া সংবাদ: মেয়াদোর্ত্তীণ মোটরযান নিবন্ধন নিয়ে সুখবর দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গত ১৮ জুলাইয়ের পর মেয়াদোর্ত্তীণ সব মোটরযান নিবন্ধনের বৈধতার মেয়াদ ১৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিআরটিএ থেকে এই তথ্য জানানো হয়েছে। এর আগে গত ১৮ ও ১৯ জুলাই বনানীতে দুষ্কৃতকারীরা বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ, …
Read More »রাবির নতুন ভিসি ড. সালেহ হাসান নকীব
বগুড়া সংবাদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. সালেহ হাসান নকীব। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১(২) ধারা অনুযায়ী ড. সালেহ হাসানকে সাময়িকভাবে এ পদে নিয়োগ দেয়া হয়। নিয়োগের শর্তে বলা …
Read More »রাণীনগরে কৃষি উপকরণ বিতরণ
বগুড়া সংবাদ: নওগাঁর রাণীনগরে ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় মাসকালাই ও গ্রীষ্মকালীন পিয়াজ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের …
Read More »বগুড়ায় শহীদ শিমুলের পরিবারকে ২ লাখ টাকা দিলো জামায়াত
বগুড়া সংবাদ: বগুড়ায় শহীদ শিমুলের পরিবারকে ২ লাখ টাকা দিলো জামায়াত বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বগুড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিমুল মন্ডল মতিনের পরিবারকে নগদ ২ লাখ টাকা উপহার দেয়া হয়েছে। আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের পক্ষ থেকে আজ ০৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহীদের পরিবারের নিকট নগদ অর্থ তুলে দেন …
Read More »রাজশাহীতে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
বগুড়া সংবাদ:‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা-২০২৪ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রোববার নগর ভবনের গ্রিন প্লাজায় সামাজিক বন বিভাগ, রাজশাহী আয়োজিত এ মেলায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বেলুন ফেস্টুন, পায়রা উড়িয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের …
Read More »পত্নীতলায় বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বগুড়া সংবাদ : নওগাঁর পত্নীতলায় পৃথক পৃথক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বন্যাপীড়িত অসহায় মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে বিএনপি এবার তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সীমিত পরিসরে পালন করেছে। রবিবার বিকেলে সাবেক এমপি সামসুজ্জোহা খানের বাসভবনে উপজেলা বিএনপির আহ্বায়ক মোকছেদুল হক …
Read More »
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা