সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় রিমেমবার আস’র অলিম্পিয়াডে অংশ নিল ২ শতাধিক শিক্ষার্থী

বগুড়া সংবাদ : রিমেমবার আস’র আয়োজনে বগুড়ায় মাইন্ডস্কেপ শিরোনামে সায়েন্স অলিম্পিয়াড, জেনারেল নলেজ ও লিটারেচার অলিম্পিয়াড ও সিনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বগুড়া শহরের হাকির মোড় এলাকায় শফিক ম্যাথ কেয়ারে দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৪টি বিভাগে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফিক।
তিনি বলেন, শিক্ষার্থীদের যে কোন অলিম্পিয়াডে অংশ নেয়া উচিত। মেধাবী শিক্ষার্থীদের সংগঠন এটি। এরা সবাই দেশের সেরা অলিম্পিয়াডে অংশ নিয়ে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছো তাদের সকলের জন্য নতুন একটি দ্বার উন্মোচিত হলো। সকল শিক্ষার্থীর জন্য শুভ কামনা।
প্রতিযোগিতায় রিমেমবার আস’র সংগঠক নাফি বিন হাসান, মাহি খন্দকার, আলিফুজ্জামান শাওন, ফুয়াদ হাসান, ফাতেমা আইরিন, নাকিব ইফসান, নাজমী ফাতেমা, সাদিক জাফরুল্লাহ নাবিল, মুজাহিদ আল মুহিত, সাদমান বিন রাশেদ, রাজিয়া সুলতানা, সাদিয়া আফরোজ, আফরিন জাহান, জুনায়েদ শাফিন, আরাফ, রোহান উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে ও আগামীতে যাতে তারা ভাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারে, সেই লক্ষে তাদের এগিয়ে দেয়া।
বিকেল ৪টায় প্রতিযোগিতায় অংশ নপয়া শিক্ষার্থীদের মাঝে ৪টি বিভাগে বিজয়ী ১২ জনকে মেডেল ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি।
এই প্রতিযোগিতাটি সাইক গ্রুপ ও মুসাফির ড্রিংকিং ওয়াটারের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে।

 

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *