সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান

বগুড়া সংবাদ : সার্বিক বিষয়ে তত্ত্বাবধানে ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক নূরে তালহা।।

রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান। প্রতিবছরের মতো আনুষ্ঠানিক ইফতার মাহফিলের আয়োজন না করে এ বছর জেলার বিভিন্ন এতিমখানায় পুরো রমজান মাসের জন্য ইফতার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি। বগুড়া শহর ও আশপাশের বিভিন্ন এতিমখানায় পর্যায়ক্রমে এই ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা, ডাল, তেল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার উপকরণ। এতে করে সংশ্লিষ্ট এতিমখানার শিশুদের জন্য পুরো রমজান মাসের ইফতার ব্যবস্থায় সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার শহরের শাকপালা তালিমুন্নেছা বালিকা মাদ্রাসায় ইফতার সামগ্রী বিতরণকালে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, বর্তমান আর্থসামাজিক বাস্তবতায় সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোই ছিল তাদের মূল লক্ষ্য। তারা বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। আমরা মনে করি, আনুষ্ঠানিক ইফতার মাহফিলের চেয়ে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোই বেশি অর্থবহ ও সওয়াবের কাজ।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানবিক ও সামাজিক দায়বদ্ধ কর্মসূচিতে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার সামগ্রী বিতরণকালে স্থানীয় এতিমখানা কর্তৃপক্ষ বগুড়া জেলা ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহানুভ‚তিশীল উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং অন্য সংগঠনগুলোকেও মানবিক কাজে উৎসাহিত করবে। জেলা ছাত্রদলের ধর্ম বিষয়ক সম্পাদক নুরে তালহা’র সার্বিক ব্যবস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সভাপতি মশিউর রহমান, রুহুল আমিন,আহসান হাবিব, ফয়সাল আহমেদ, অলিউর রহমান অলি , যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক , মিরাজ হোসেন নূর,ইমরান হোসেন, সহ সাধারণ সম্পাদক মাহির শাহরিয়ার ,জিতু সরকার,সহ সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম স্বপ্ন , দপ্তর সম্পাদক সোহান ইসলাম, শহর ছাত্রদলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন , সহ সভাপতি শাহাদাৎ হোসেন ,যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত হোসেন,সেচছাসেবক বিষয়ক সম্পাদক সিজান সরকার,সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল, যুগ্ম আহবায়ক রিয়াজ আহমেদ, সানভীর সিয়াম, আল আমিন সনি , নাফিউল সীন, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহবায়ক হাবিবুর রহমান হিরা, যুগ্ম আহবায়ক জাকিরুল ইসলাম , রাজু আহমেদ ,২০নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক তুরাগ ,১২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক গোলাম রসুল, ধূনট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিরাজ,সহ বগুড়া জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Check Also

নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সঙ্গে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা ও মতবিনিময়

বগুড়া সংবাদ : বগুড়া-৩(আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সঙ্গে দুপচাঁচিয়া উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *