সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  শনিবার রাতে বগুড়া কেন্দ্রীয় বাসটার্মিনাল কার্যালয়ে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন বগুড়া মহানগরী শাখা আয়োজিত দক্ষতা বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা মহানগর সভাপতি এজাজ আহাম্মেদ আসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সেক্রেটারী শামসুল আলম কামরুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রাব্বানী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য ও বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা সভাপতি মনজুরুল ইসলাম রাজু। আরো বক্তব্য রাখেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ইদ্রিস আলী, সংগঠনের মহানগর উপদেষ্টা আবু হুর ফারাজি, শ্রমিক নেতা নুরুল আলম, হান্নান শেখ, সাইফুর রহমান শাওন প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, সরকার কোন অজুহাত ছাড়াই পরিবহনের ভাড়া বৃদ্ধি করেছে। এতে সাধারন জনগন অতিরিক্ত ভাড়ার চাপে বেশী টাকা গুনতে হচ্ছে। বগুড়ার সাথে ঢাকার দূরত্বের তুলনায় বাস ভাড়া বেশী নেওয়া হচ্ছে। পরিবহন শ্রমিকরা যাত্রীদের কস্ট দিয়ে কেউ বেশী টা নিবেন না। অযৌক্তিক ভাড়া বৃদ্ধি না করা এবং ন্যায্য ভাড়া নিশ্চিত করার বিষয়ে পরিবহন শ্রমিকদের দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, শ্রমিকদের অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। শ্রমিকদের রক্ত ও ঘামে সচল হয় দেশের অর্থনীতি। কিন্তু দিন শেষে তারাই দেশের সবচেয়ে অবহেলিত জনগোষ্ঠী। কারণ প্রচলিত শ্রমনীতিতে শ্রমজীবি ভাইদের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয়। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ ও ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ব্যতিত শ্রমিকদের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের আন্দোলনে শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে শ্রমিকরা বিভিন্ন রাজনৈতিক দলের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। শ্রমজীবি মানুষের চাকুরীর কোন নিশ্চয়তা নাই। মালিক শ্রমিকদের মাঝে সুসম্পর্ক তৈরী করতে হবে। তাহলে উভয়ের পাশাপাশি দেশের অর্থনীতি গতিশীল হবে।

Check Also

সান্তাহারে বিএনপির নেতা ইকবাল হোসেনকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা;

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে রেলওয়ে জায়গায় অবৈধ ভাবে দোকান নির্মাণের সময় বাঁধা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *