সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে খাল খননের উদ্বোধন করেন -এমপি মিলটন

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ২১লাখ টাকা ব্যয়ে ২০২৫/২৬ অর্থবছরের আজ মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলাধীন নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুরে ১২১০ মিটার খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান, উপপ্রকৌশলী হুমায়ুন কবির, উপসহকারী প্রকৌশলী আব্দুল মালেক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, নাড়ুয়ামালা ইউপির চেয়ারম্যান হৃদয় হোসেন গোলজার, যুবদল নেতা শিপন মিয়া, মামুনুর রশিদ ঠান্ডু, ওলামা দলের সভাপতি আলমগীর হোসেন আলম, ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মোস্তাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি আবারো চালু হয়েছে।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১দফা কর্মসূচি
বাস্তবায়নের অংশ হিসেবে গাবতলীতে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। এই খাল খননের মাধ্যমে এলাকার কৃষকগন কৃষি কাজে সেচ সুবিধা পাবে এবং হাজারো মৎস্যজীবিরা মাছ চাষ করে জীবিকা নির্বাহ করতে পারবেন। তিনি আরও বলেন বিএনপি সরকার সব সময় জনগনের সুখে দুখে পাশে থাকে।

Check Also

বগুড়ায় ল ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ : বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *