সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ছাত্রদল নেতা জেল হাজতে

বগুড়া সংবাদ : বগুড়ায় মাদক পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ছাত্রদল নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। স্পিকার বক্সে বিশেষ কায়দায় শহরে আনা হচ্ছিল মাদক।
রোববার ইয়াবা উদ্ধার তথ্য নিশ্চিত করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান। এর আগে, শনিবার বিকেলে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় ও চারমাথা ভবেরবাজার এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
গ্রেপ্তার আব্দুল্লাহ আল রাহাদ মামুন (২২) বগুড়া সদর উপজেলার চারমাথা ধমকপাড়া মহল্লার মতিয়ার রহমানের ছেলে। গ্রেপ্তার মাদক কারবারি শহর ছাত্রদল ১৫ নম্বর ওয়ার্ড ইউনিটের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা নজরদারি চলছিল। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক স্বপন মিয়ার নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়ের কাজী ওয়াকফো টাওয়ারের পাশের রাস্তায় সন্দেহভাজন তরুণের দেহ তল্লাশি করে। জনসম্মুখে আটক আব্দুল্লাহ আল রাহাত মামুনের সঙ্গে রাখা মাঝারি আকারের স্পিকার বক্সের মধ্যে মাদক পাওয়া গেছে। বিশেষ কায়দায় রক্ষিত দুই হাজার পিস ইয়াবা জব্দ করে ডিবি। ছোট নীল রঙের এয়ারটাইট ২০টির প্রতিটি প্যাকেটে ১০০ পিস করে ইয়াবা রক্ষিত ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আটকের পর মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য দেয়। পরে বগুড়া চারমাথা ভবেরবাজার এলাকায় তার ব্যবসা প্রতিষ্ঠান  আলামিন ওয়েল্ডিং এন্ড ওয়ার্কশপে তল্লাশি করা হয়। সেখানকার একটি ড্রয়ার থেকে নীল রঙের পলিথিনের প্যাকেটে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে জব্দ করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে শহরের মাদকের কারবার করতেন। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *