সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

বগুড়া সংবাদ : রশিদুর রহমান রানা ,শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত কৃষক কার্ড প্রবর্তনের নিমিত্তে দেশব্যাপী কৃষক কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধনের অংশ হিসাবে মঙ্গলবার ( ১০ মার্চ) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শিবগঞ্জ সদর ইউনিয়নের উথলি ব্লকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন খামারবাড়ি বনানীর উপ পরিচালক সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা, মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু। এই কার্ডের আওতায় প্রত্যেক কৃষক ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা সহ বিভিন্ন পরামর্শ পাবেন বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এগুলো ছাড়াও সাশ্রয়ী মূল্যে কৃষিযন্ত্র ব্যবহারের সুযোগ, ন্যায্যমূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কিস্তি ঋণ, কৃষি বীমার সুবিধা, ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রির সুযোগ, কৃষি প্রশিক্ষণ, ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে আবহাওয়া ও বাজার সংক্রান্ত তথ্য এবং ফসলের রোগবালাই দমনে এ কৃষক কার্ডের আওতায় পরামর্শ দেওয়া হবে বলে জানা যায়।

 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল হান্নান বলেন, কৃষক কার্ড বাস্তবায়ন বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় কতৃক গঠিত জাতীয় কমিটিতে আমাদের শিবগঞ্জ উপজেলার কৃতি সন্তান মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম মহোদয় রয়েছে। তার সার্বিক দিক নির্দেশনায় অত্র উপজেলায় কৃষক কার্ডের পাইলটিং শুরু হচ্ছে যার মাধ্যমে কৃষক অনেক সুবিধা পাবেন। এই সুবিধা শুধু শস্য উৎপাদনকারী কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবেনা, মৎস্য চাষী, প্রাণিসম্পদ খামারি ও দুগ্ধ খামারিরাও এ কার্ডের আওতায় আসবেন। সকল শ্রেণীর কৃষকের তথ্য থাকবে।

আরও বলেন, প্রাথমিকভাবে শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের আওতাধীন উথলি ব্লকের কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণের লক্ষে কাজ শুরু হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে শিবগঞ্জ উপজেলার সকল কৃষকদের কে কৃষক কার্ডের আওতায় আনা হবে। আগামী ১লা বৈশাখে শিবগঞ্জ সহ সারাদেশের ৯টি উপজেলার ৯ টি ব্লকের কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হবে বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল হান্নান।

Check Also

বগুড়ায় ল ইয়ার্স কাউন্সিলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ : বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *