সর্বশেষ সংবাদ ::

সরকারী আজিজুল হক কলেজ মাঠে ছাত্রশিবির কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার উদ্যোগে কলেজের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভাতৃত্বের বন্ধনে আজিজুলিয়ানদের নিয়ে মাদুর পেতে ইফতার ”

অনুষ্ঠানটিতে কলেজ সেক্রেটারি সাকিব তামিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজ শাখা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন ছাত্রশিবির কেন্দ্রীয় প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ হাবিবুল্লাহ খন্দকার , শহর সেক্রেটারি শফিকুল ইসলাম, আকসুর সাবেক নাট্য ও সংস্কৃতি সম্পাদক ও বগুড়া পৌরসভা সাবেক ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখার সাবেক সভাপতি আসলাম হোসেন বিপু, মাহমুদুল হাসান বাদশা, আব্দুল হাদি শফিক, গোলাম রাব্বানী, সাফিউল ইসলাম শাফিন এবং বগুড়া শহর ও কলেজ শাখার বিভিন্ন নেতৃবৃন্দ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী।

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *