সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় চ্যাঞ্চল্যকর হত্যা মামলায় আরও ২জন আসামী গ্রেপ্তার

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়ায় লোটো শো-রুমের ম্যানেজার পিন্টু আকন্দকে অপহরনের পর হত্যার ঘটনায় আরও দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বাবুল(৪৫) ও একই গ্রামের ময়েন উদ্দিনের ছেলে এনামুল হক(৪০)। গত ২৩ডিসেম্বর মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ৪জন আসামীকে গ্রেপ্তার করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রায়হান কবির জানান, গ্রেপ্তারকৃত গাড়ির চালক সানোয়ার হোসেন ও তার সহযোগী সাকিবকে আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হলে বিজ্ঞ আদালত তাদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

Check Also

যুদ্ধ, বিমানবাহিনী ও জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত আত্মজৈবনিক গ্রন্থ ‘অবিশ্বাস্য এক যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

বগুড়া সংবাদ : অবিশ্বাস্য এক যাত্রা’ শুধু একটি আত্মজীবনী নয়; এটি ইতিহাস, অভিজ্ঞতা ও মানবিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *