সর্বশেষ সংবাদ ::

শেরপুরে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

{“source_type”:”vicut”,”data”:{“client_key”:”aw889s25wozf8s7e”,”source_type”:”vicut”,”source_platform”:”mobile_2″,”appVersion”:”17.3.0″,”enterFrom”:”new_image”,”os”:”android”,”product”:”vicut”,”editType”:”image_edit”,”region”:”US”,”picture_id”:”13W9KDN5-B7RI-CAET-67NE-U86S0PNO5ZIH”,”pictureId”:”13W9KDN5-B7RI-CAET-67NE-U86S0PNO5ZIH”,”capability_name”:”capcut_photo_editor”},”tiktok_developers_3p_anchor_params”:”{“client_key”:”aw889s25wozf8s7e”,”source_type”:”vicut”,”source_platform”:”mobile_2″,”appVersion”:”17.3.0″,”enterFrom”:”new_image”,”os”:”android”,”product”:”vicut”,”editType”:”image_edit”,”region”:”US”,”picture_id”:”13W9KDN5-B7RI-CAET-67NE-U86S0PNO5ZIH”,”pictureId”:”13W9KDN5-B7RI-CAET-67NE-U86S0PNO5ZIH”,”capability_name”:”capcut_photo_editor”}”}
শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়া জেলার শেরপুর উপজেলার কসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্বপাড়া গ্রামের জলাভূমি থেতে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের কর্তৃপক্ষ একটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে। সোমবার (২৫ মে) ভোরে শেরপুরের কুসুম্বি ইউনিয়নের খিকিন্দা পূর্বপাড়া গ্রামের মৃত গিয়াস মন্ডলের ছেলে মজিবুর রহমান জলাভুমিতে চায়নাদুয়ারী পাতেন। রাত সাড়ে ৩টার সময় জাল তুলতে গেলে একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তিনি সাপসহ জালটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন । গ্রামের কিছু লোকজন সাপটিকে মেরে ফেলার প্রস্তুতি নেন। পরে ওই গ্রাামের ফারুক হোসেন সাপটিকে না মেরে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামালকে আহমেদ কে বিষয়টি জানান। খবর পেয়ে কামাল আহমেদ পরিবেশবাদী সংগঠন ‘পরিবেশ প্রতিরক্ষা সংস্থা’র সভাপতি সোহাগ রায় সাগরকে বিষয়টি অবহিত করেন। এরই প্রেক্ষিতে ‘স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’এর উদ্ধারকর্মী মোহাম্মদ জেমস দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি অত্যন্ত দক্ষতার সাথে অক্ষত অবস্থায় বিষধর সাপটি উদ্ধার করেন এবং পরে লোকালয় থেকে দূরে একটি নির্জন ও নিরাপদ জঙ্গল এলাকায় অবমুক্ত করেন। স্নেক রেসকিউ টিমের সদস্য জেমস জানান, এটি একটি পদ্ম গোখরা। যা প্রাণঘাতী বিষধর সাপ। সাধারণত এরা মানুষকে ভয় দেখানোর জন্য কিংবা নিজের জীবন রক্ষার্থে ছোবল দিয়ে থাকে। অহেতুক এরা মানুষকে আক্রমণ করে না।

Check Also

শেরপুরে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনি, নিহত ১

শেরপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শেরপুরের পল্লিতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে ফজলে রাব্বি (২৪) নামের এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *