সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ায় ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় আধাঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আক্কাছ আলী, মুক্তার হাসেন, জনি মহলদার, আবু বক্কর সিদ্দিক, নারী উদ্যোক্তা রাজিয়া বেগম, মরিয়ম বেগম, মার্শেদা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতকে দুর্বল করার যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সচেতন গ্রাহকদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

Check Also

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় ৬০ বছরের কারাদণ্ড

বগুড়া  সংবাদ : বগুড়ায় ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের মামলায় নুর ইসলামকে (৪০) ৩০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *