সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ঈদগাহ মাঠ সংস্কারের জন্য আর্থিক সহায়তা প্রদান

বগুড়া  সংবাদ :  পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সকল ঈদগাহ মাঠে চুনকাম ও সংস্কারের জন্য আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। রোববার বিকাল ৪টায় উপজেলা কনফারেন্স রুমে আদমদীঘি সদর ইউপির প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তা ও ব্লিচিং পাউডার তুলে দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম জুয়েল রানা, আদমদীঘি সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, ইউপি সদস্য শহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।

স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, কোরবানি-পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত রাখা আমাদের সবার দায়িত্ব। যেখানে সেখানে পশু জবাই করে রক্ত বা বর্জ্য ফেলা থেকে বিরত থাকতে হবে। পশুর রক্ত ও বর্জ্য পরিষ্কারের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিতে হবে।

Check Also

দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রবিবার (২৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *