সর্বশেষ সংবাদ ::

রাণীনগরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার

বগুড়া সংবাদ :  নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামী সাজেদুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে। বুধবার রাতে উপজেলার খট্রেশ্বর পশ্চিম পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাজেদুল ওই গ্রামের লতিফ উদ্দীনের ছেলে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজ মো: রায়হান জানান,আদালতের পরোয়ানা অুনযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সাজেদুল ইসলাম কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার পরোয়ানা ছিল এবং পলাতক ছিল। বৃহস্পতিবার গ্রেফতার সাজেদুল কে আদালতে প্রেরণ করা হয়েছে।

Check Also

যুদ্ধ, বিমানবাহিনী ও জীবনের অভিজ্ঞতা নিয়ে রচিত আত্মজৈবনিক গ্রন্থ ‘অবিশ্বাস্য এক যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন

বগুড়া সংবাদ : অবিশ্বাস্য এক যাত্রা’ শুধু একটি আত্মজীবনী নয়; এটি ইতিহাস, অভিজ্ঞতা ও মানবিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *