সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান

আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠান

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় আদমদীঘি গো-হাটে সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ আব্দুল জব্বার প্রামাণিকের সভাপতিত্বে ও কবির আহম্মেদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, কামরুল হাসান মধু প্রমুখ।

এরপর আদমদীঘি উপজেলা মডেল মসজিদের পেশ ঈমাম মুফতি সানোয়ার হোসেন আদমদীঘি থানা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি আব্দুল মজিদ খন্দকার, সহ-সভাপতি ছানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক এনামুল হক, সহ সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, অর্থ-সম্পাদক আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলফাজ হোসেন, দপ্তর সম্পাদক ইউনুছ আলী মানিক, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আকরাম হোসেন, ক্রীড়া সম্পাদক রাশেদুল,  প্রচার সম্পাদক বকুল হোসেন, কার্য্য নির্বাহী সদস্য নাজমুল হক ও সুভাষ চন্দ্র সরকারকে শপথ বাক্য পাঠ করান।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *