সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে শহীদ জিয়াউর রহমানের  ৪৫ তম সাহাদত বার্ষিকী পালিত 

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :৩০ মে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা জয়ভোগা হাফেজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেনে সভাপতিত্বে

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের মাননীয় সংসদ সদস্য মোরশেদ মিল্টন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এনামুল হক নতুন, সাংগঠনিক সম্পাদক মমিনুল হক মমিন, শাহাদাৎ হোসেন খানসহ বিএনপি ও অঙ্গ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষঠাশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করেন।

দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Check Also

সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার

  বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে ইয়ার্ড কলোনীতে ছাতিম গাছের ডালে ঝুলন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *