
বগুড়া সংবাদ : বগুড়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে বগুড়া জেলা যুবদল।
শনিবার দুপুরে মহানগরের নারুলী এলাকায় বগুড়া জেলা যুবদলের উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা শতাধিক অসহায়, শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেন।
এ সময় প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শকে ধারণ করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাঁর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে এই খাবার বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই শহীদ জিয়ার আদর্শের অন্যতম শিক্ষা। ভবিষ্যতেও বগুড়া জেলা যুবদল বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
উপস্থিত ছিলেন বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, ফেরদৌস আজম সুমন, এ্যাড. এনামুল হক পান্না,যুগ্ম-সম্পাদকমন্ডলী শাহাদাৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, রাশেদুল কবির রাশেদ, আরিফুল ইসলাম, মিল্লাত হোসেন, সহ-সম্পাদক শফিউল আলম শাফিন ও আনিসুল হক, জাকির হোসেন রাকিব,
সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন স্বপন, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, সহ-প্রচার সম্পাদক এস এম রিপন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির আহম্মেদ,সম্পাদকমণ্ডলীর সদস্যদের মধ্যে মাহমুদুল হাসান জিতু, সোহাগ মাহমুদ, মাহাতাব, গোলাম মোস্তফা, রোকন সরকার, আল-রাজীব, সোবাহান আলী, সদস্যদের মধ্যে কামরুল হাসান ঝিনুক, ফিরোজ আলম বাবলা, ইব্রাহিম হোসেন সাজু, মহিন মিজান, উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা