সর্বশেষ সংবাদ ::

বগুড়ার গাবতলীতে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্য ঘিরে নানা গুঞ্জন

 

বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধ: বগুড়ার গাবতলী উপজেলায় রাকিব (৩২) নামে এক অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের মহিষবাথান পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়ির পাশের একটি জাম্বুরা গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাকিব সোনাতলা উপজেলার দিগদার ইউনিয়নের কর্পুর গ্রামের হায়দার আলীর ছেলে। বর্তমানে তিনি গাবতলীর মহিষবাথান পশ্চিমপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকাবাসী জাম্বুরা গাছে রাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে গাবতলী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে রাকিবের মৃত্যুকে ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
এ বিষয়ে গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটির সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Check Also

লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনা: ৩ “ছ” মিল মালিকসহ চার জনকে ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স ছাড়াই “ছ” মিল পরিচালনার দায়ে তিন “ছ” মিল মালিকসহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *