সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে ইউএনও‘র বাজার মনিটরিং

আদমদীঘিতে ইউএনও‘র বাজার মনিটরিং

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ হাট ও বাজার নিয়ন্ত্রনে মাঠে নেমেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে আদমদীঘি সদরের হাট ও বাজারের বিভিন্ন দোকান-পাটে অভিযান চালিয়ে দ্রব্যমূলের ক্রয় ও বিক্রয় যাচাই বাছাই করেন।

এ সময় তিনি ক্রেতা ও বিক্রেতাদের নিকট থেকে বিভিন্ন দ্রবাদির মূল্য পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে অবগত হন। গত কয়েক দিনের চেয়ে মঙ্গলবার সবজিসহ বিভিন্ন দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে তাকে জানান। তিনি সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি করায় ব্যবসায়ীদের প্রতি সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, আদমদীঘি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, হাট ইজারাদার জয়নাল আবেদিন খান, ফারুক হোসেন।

Check Also

দীর্ঘ অপেক্ষার অবসান, গেজেট প্রকাশ বগুড়া সিটি করপোরেশনের

বগুড়া সংবাদ : উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়া অবশেষে সিটি করপোরেশন হিসেবে আত্মপ্রকাশ করেছে। দীর্ঘ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *