সর্বশেষ সংবাদ ::

বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার নবাববাড়ী সড়কস্থ দলীয় কার্যালয়ে বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্টিত হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, এ্যাডভোকেট আল আমিন, এ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, ড. মাওলানা হেদায়েতুল ইসলাম, এ্যাডভোকেট শাহীন মিয়া, এ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ। সভায় মহানগরীর ওয়ার্ড ও ইউনিয়ন আমীর সেক্রেটারী অংশ গ্রহণ করে। সমাবেশে আইনশৃংখলা পরিস্তিতির অবনতিতে হত্যা খুন ধর্ষন ক্রমেই বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
সর্বশেষ বগুড়ার গাবতলীর ও সারিয়াকান্দিতে হত্যার ঘটনা ঘটেছে। এর আগে একজন অটো রিকশা চালক, যার সারা দিনের ঘাম ঝড়ানো পারিশ্রমিকে একটি পরিবারের দুমুঠো আহারের ব্যবস্থা হয়, তাকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এটা ভাবতেও আমাদের গা শিউরে ওঠে। চাকু সন্ত্রাস বেড়েই চলেছে। সমাবেশে অবিলম্বে চাঁদাবাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্তা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

Check Also

দুপচাঁচিয়ায় অসহায়-দুঃস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এবং স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *