সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া সাবেক কাউন্সিলর ইউনুছ আলীর মাতার ইন্তেকাল

 

বগুড়া সংবাদ : দুপচাঁচিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ইউনুছ আলী সাখিদারের মাতা এবং সাংবাদিক আবু কালাম আজাদ ও এম.ডি শিমুলের একমাত্র ফুপু রাবেয়া বেগম (৮২) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি উপজেলার ধাকেরকোলা মহল্লার মৃত কাবেজ উদ্দিন সাখিদারের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (২২ মে) বাদ জুমা দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

Check Also

বগুড়ায় হোটেল-রেস্তোরাঁ শ্রমিকদের নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

বগুড়া সংবাদ  : হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি গেজেট বাস্তবায়ন, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *