সর্বশেষ সংবাদ ::

বগুড়া পুলিশ লাইন্সে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়া পুলিশ লাইন্সের ভেতর থেকে জেলা পুলিশের বেতার শাখায় কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলামের (৩৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ লাইন্সজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আরিফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পদ্মবিল ঘড়িয়া এলাকার মো. আশরাফের ছেলে। তিনি স্ত্রী রোমা বেগম ও দুই সন্তান রেখে গেছেন। তাঁর বিপি নম্বর ৮৮০৭১২৭৪৮৫।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টা থেকে শুক্রবার সকাল আটটার মধ্যে কোনো এক সময়ে তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে পুলিশ লাইন্সের ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।
খবর পেয়ে মির্জা সায়েম মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে মরদেহ উদ্ধার করে নামানো হয়।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) মো. আতোয়ার রহমান জানান, ঘটনাস্থল থেকে এএসআই আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Check Also

বগুড়ায় সংবাদপত্র ব্যবসায়ী মরহুম সাইফুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম বকুল-এর ছোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *