

বগুড়া সংবাদ : জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও আধিপত্যবাদ বিরোধী মজলুম জননেতা শফিউল আলম প্রধান এর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বগুড়া জেলা জাগপার আয়োজনে বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদে শুক্রবার বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে মরহুম শফিউল আলম প্রধান ও তার সহধর্মীনি রাজনৈতিক একান্ত সহযোদ্ধা মরহুমা অধ্যাপিকা রেহানা প্রধান সহ জাগপার প্রয়াত জাতীয় নেতৃবৃন্দ যথাক্রমে আনিছুর রহমান, ডাঃ এম এ আজিজ, ক্যাপ্টেন (অবঃ) ডাঃ আসলাম তালুকদার, আমির হোসেন মন্ডল, সেলিম চৌধুরী, কবিরুল ইসলাম কাঞ্চন, মোফাজ্জল হোসেন, আব্দুর রাজ্জাক মিল্লাত, আব্দুর রাজ্জাক বাচ্চু সরকার, বিশিষ্ট সাংবাদিক শেখ মাহবুব হোসেন লেমন, মঞ্জুরুল কাদীর তুহিন, রেজাউর রহমান রেজা, জেডিউর রহমান, গোলাম মোস্তফা কামাল, গাজী ফকির সহ জাগপার সকল প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাগপা’র সভাপতি ও প্রেসিডিয়াম স মোঃ শামীম আক্তার পাইলট, কেন্দ্রীয় সহ-সভাপতি দেলদার হোসেন নান্টু, জেলা জাগপা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সামছুল হক আকন্দ, সহ-সভাপতি আলহাজ্ব দৌলত জ্জামান মানিক মন্ডল সাংগঠনিক সম্পাদক আনোয়ার ইসলাম, জাগপা নেতা কামরুল হাসান রানু, মাহবুবুর রহমান রঞ্জু, আমিনুর হক রাজু, আনোয়ার হোসেন, দবির উদ্দিন, জেলা শ্রমিক জাগপা নেতা শাহিনুর ইসলাম শাহিন, জেলা যুবজাগপা নেতা সৈকত আহম্মেদ মিলন প্রমুখ সহ হাজারো মুসল্লীগণ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন বগুড়া কেন্দ্রীয় বড় জামে মসজিদের সম্মানিত খতিব উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা আলহাজ্ব মোঃ আজগর আলী।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা