সর্বশেষ সংবাদ ::

বগুড়া জেলা আওয়ামী লীগের বিবৃতি দলীয় কার্যালয়ে হামলার ঘটনায়

বগুড়া জেলা আওয়ামী লীগের বিবৃতি দলীয় কার্যালয়ে হামলার ঘটনায়

বগুড়া সংবাদ : বিএনপি জামাতের নির্দেশে ছাত্রদল এবং ছাত্র শিবিরের নেতৃত্বে অতর্কিত হামলা করে  আওয়ামীলীগ কার্যালয়ের চেয়ার টেবিল আসবাবপত্র এসি কম্পিউটার টিভি এবং দলীয় কার্যালয়ের সামনে পুলিশের স্থাপনা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়, ব্যবসা প্রতিষ্ঠান, সাধারণ পথচারী,দলীয় কার্যালয়ের সামনে ৮ থেকে ১০ টি মোটরসাইকেল অগ্নিসংযোগ সহ নারকীয় এই তাণ্ডবে চালিয়েছে। নারকীয় এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু এমপি ও সাধারণ সম্পাদক এর সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি।

নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, তাদের এই বর্বরোচিত হামলায় জড়িত ছাত্রদল ও ছাত্রশিবিরের চিহ্নিত ব্যক্তিদের দ্রুত আইনেই আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

 

Check Also

কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বগুড়া সংবাদ : মঙ্গলবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনে আয়োজনে ২ দিনব্যাপী ৪৭ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *