সর্বশেষ সংবাদ ::

কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে কাঁটাতারের বেড়া দিয়ে প্রায় ২৮ বছরের একটি ব্যবহৃত চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ওই পথ দিয়ে ব্যবহারকারী অন্তত ৪০টি পরিবার চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে প্রসূতি নারী, বয়স্ক, অসুস্থ, শিক্ষার্থী ও জরুরি রোগীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। এ ঘটনায় সমাধানের দাবীতে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের তালশন মহল্লায় হাসপাতালের পূর্ব পাশে কৃষক ও দিন মজুরসহ প্রায় ২০০ জন মানুষের বসবাস। দীর্ঘদিন ধরে তারা এই পথ দিয়ে চলাচল করে আসছেন। গত ২৯ আগস্ট ভোরে হঠাৎ করে আব্দুল হাকিমের ছেলেরা কাঁটাতারের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেন। ভুক্তভোগীদের অভিযোগ, ওই পরিবারের কয়েকটি গাছ রাস্তার জায়গায় পড়ায় দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অথচ তাদের জায়গায় উপর দিয়ে কাহাকে যেতে দেয় না। প্রশাসনের উদ্যোগে সরকারি সার্ভেয়ার এমদাদুল হক জায়গা মাপজোখ করে রাস্তার স্থান নির্ধারণ ও গাছ অপসারণের নির্দেশ দেন। তবে গাছ কাটার জন্য সময় চেয়ে পরে নানা অজুহাতে বিষয়টি ঝুলিয়ে রাখা হয়। এক পর্যায়ে কাঁটাতারের বেড়া দিয়ে পুরো পথ বন্ধ করে দেওয়া হয়। এতে  চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এমনকি কোনো বাসিন্দার মৃত্যু হলে মরদেহ যাওয়ার ব্যবস্থাও নেই। দীর্ঘদিন ধরে প্রশাসনসহ বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েও সমাধান না হওয়ায় সর্বশেষ বগুড়া-৩ আসনের সংসদ আব্দুল মহিত তালুকদারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। আশা করছি যত দ্রুত সম্ভব সমস্যাটির সমাধান হবে।

Check Also

তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালাড়া আদর্শ কলেজ এন্ড নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের নতুন অধ্যক্ষ হিসেবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *