সর্বশেষ সংবাদ ::

বগুড়া মধ্য পালশা যুব উন্নয়ন সংঘের নির্বাচনে বাপ্পি সভাপতি ও স্বপন সম্পাদক।

বগুড়া সংবাদ : দীর্ঘ ১২ বছর পর বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের মধ্য পালশা যুব উন্নয়ন সংঘের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ২৩৪ জন ভোটারের মধ্যে ২৩২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে মোঃ আসাদ চৌধুরী বাপ্পি সভাপতি এবং মোঃ স্বপন প্রাং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার অনিক খন্দকারের স্বাক্ষরিত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিজানুর রহমান।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মেহেদী হাসান জিহাদ, সহ-সভাপতি মোঃ শাহীন প্রাং, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রকি কাজী, সাংগঠনিক সম্পাদক বিপ্লব প্রাং, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ত্বোহা কাজী, অর্থ সম্পাদক মোঃ আলম কাজী, সহ-অর্থ সম্পাদক মোঃ মিরাজ শেখ, প্রচার সম্পাদক মোঃ সাগর শেখ, সহ প্রচার সম্পাদক লিমন কাজী, দপ্তর সম্পাদক মোঃ সৌরভ হোসেন,সহ দপ্তর সম্পাদক রবিন কাজী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ খোকন শেখ, ক্রীড়া সম্পাদক মোঃ মাছুম প্রাং, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ লিক্ষন মোল্লা, ধর্মীয় সম্পাদক মোঃ ফিরোজ আহাম্মেদ, তথ্য ও যোগাযোগ সম্পাদক হানিফ কাজী নাইম এবং মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ পলি খাতুন।

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ শাহিন কাজী, মোঃ সজীব ইসলাম, মোঃ জুয়েল কাজী, মোঃ সজিব প্রাং, মোঃ আব্দুস সামাদ ও মোঃ জুয়েল কাজী।
সংঘের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন আলহাজ্ব মোঃ উজ্জল কাজী। উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা হলেন মোঃ মুকুল প্রাং, মোঃ রাসেল কাজী, শেখ মোঃ রাসেল, মোঃ ফারুক কাজী, মোঃ ফরিদ প্রাং, মোঃ লিটন কাজী, মোঃ জিয়াউর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান, মোঃ আইনুর কাজী, মোঃ রিপন প্রাং, মোঃ আব্দুল জলিল কাজী, আব্দুল হালিম কাজী ও মোঃ বোরহান শেখ।

নির্বাচন উপলক্ষে উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ রানা মাসুদ, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজার রহমান, ফাঁপোর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রায়হান উদ্দিন, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম, মধ্য পালশা একতা যুব সংঘের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, আল ইমরানসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দীর্ঘ ১২ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটার ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হয়।

Check Also

কাহালুর মালঞ্চা গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণ

  বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *