সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ, বগুড়া) :  বগুড়ার শিবগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার ( ২০ নভেম্বর) বিকালে উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এসময় উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনছারুজ্জামান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক আব্দুল মজিদ প্রামাণিক এবং বগুড়া কৃষি অঞ্চলের উপপরিচালক শামসুদ্দিন ফিরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, যুব দলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ। এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরিষা চাষে উৎসাহিত করা এবং দেশে সরিষার উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

Check Also

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড

বগুড়া সংবাদ  :।বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *