

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) : গাবতলীতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলীতে কৃষক কার্ড বিতরণ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-জয়পুরহাট আসনের সংরক্ষিত মহিলা আসনের এমপি সুরাইয়া জেরিন রনি, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বগুড়ার পুলিশ সুপার আবু সায়েম, গাবতলীর ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা কৃষি কর্মকর্তা সোহেল মোঃ সামসুদ্দিন ফিরোজ, ওসি রাকিব হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি আশরাফ হোসেন ও জুলফিকার হায়দার গামা, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক মেয়র সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ ও ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গদলের বিভিন্ন নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা