সর্বশেষ সংবাদ ::

কাহালুর মালঞ্চা গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা বিস্ফোরণ

 

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের মালঞ্চা শাখার মূল ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় সেখানে আগুনের সূত্রপাত হলে ব্যাংকের দায়িত্বে থাকা পাহারাদার তাৎক্ষণিক পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
খবর পেয়ে রাতেই কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
গ্রামীণ ব্যাংক মালঞ্চা শাখার ব্যবস্থাপক গোলাম মোস্তফা জানান, পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাংকের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, ঘটনার পর ব্যাংকের নিরাপত্তা জোরদার করতে শনিবার শাখাটিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 

Check Also

বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড

বগুড়া সংবাদ  :।বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও ফ্লেভার ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *