

বগুড়া সংবাদ : ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে সরিষার আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বগুড়ার কাহালু উপজেলায় ৫ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাছুমা মলিহা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মাশরাফ হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাহালু উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রশিদুল ইসলাম, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমদ, উপজেলা প্রকৌশলী মুক্তার হাসান খান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা যারীন তাসনিম নিলয়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাফাজ্জল হাসান আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মামিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তানভীর হাসান, মো. সাহেল রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাসুদ রানা।
এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেওয়া হবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা