
বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলা পৌরসভাধীন গড়চৈতন্যপুর গ্রামে দৈর্ঘ্যে প্রায় ৩০০ ফুটের একটি সরকারি রাস্তা একটি মহল দখল করায় বাড়ি ও জমিতে যাতায়াতে দুর্ভোগে পড়েছে বলে মনে করেন স্থানীয়রা। রাস্তাটি ব্যবহারে উপযোগী করার লক্ষ্যে জামাল হোসেন,আব্দুল লতিফ,জাহাঙ্গীর আলম ও শহিদুল ইসলাম-সহ আরো অনেকের স্বাক্ষরকৃত পৃথক আবেদন মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক,এসিল্যান্ড ও পৌর প্রশাসক জুয়েল মিয়া-সহ চারটি দপ্তরে দাখিল করেন। আবেদন প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করেন ওই কর্মকর্তাদ্বয়। আবেদনে তারা উল্লেখ করেন যে, গড়চৈতন্যপুর মৌজার আমজাদ হোসেনের বাড়ি সংলগ্ন থেকে পূর্ব দিকে দৈর্ঘ্যে প্রায় ৩০০ ফুট পর্যন্ত সরকারি রেকর্ডীয় রাস্তা কারো জমির মধ্যে ও কারো বাড়ির মধ্যে রয়েছে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। রাস্তাটি পূর্ণাঙ্গ রুপে তৈরি করলে প্রায় এক’শ পরিবারের লোকের যাতায়াত ও প্রায় ২০০ একর জমির নানাবিধ ফসল বাড়িতে তোলা অসুবিধা হয়ে পড়েছে। রাস্তাটি পূর্ণাঙ্গ হলে জমিতে সহজে যাতায়াত ভ্যানযোগে ফসল বাড়িতে তোলা সহজ হবে। সরকারি এই রাস্তা ব্যাপারে ইতিপূর্বে এলাকায় জটিলতা দেখা দেয়। বর্তমানে এলাকাবাসীর দাবী যে, সরকারি রেকোর্ড ভূক্ত রাস্তাটি উদ্ধার করে পূর্ণাঙ্গ রাস্তা নির্মাণ করা আশু প্রয়োজন। সোনাতলা পৌর প্রশাসক ও এসিল্যান্ড জুয়েল মিয়া বলেন রাস্তাটির বিষয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলের দিকে একটি আবেদন পেয়েছি। আবেদনের প্রেক্ষিতে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাস্তার পরিস্থিতি দেখার জন্য আমার দপ্তর থেকে লোক যাবে।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা