সর্বশেষ সংবাদ ::

কাহালু হাসপাতাল পরিদর্শন করলেন ইউএনও মলিহা খানম

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের কাছে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন।
পরিদর্শনকালে ইউএনও রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের চিকিৎসা ও অন্যান্য সেবার বিষয়ে তাঁদের মতামত শোনেন। পাশাপাশি হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবার কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইনাম আহমদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও নার্সরা।

Check Also

বগুড়ায় ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়ায় ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটি-২০২৬-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *