সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  : বগুড়ায় ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটি-২০২৬-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টায় শহরের ঠনঠনিয়া এলাকায় বাংলাদেশ ব্যাংক সংলগ্ন স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটির উদ্যোগে এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত এ অনুষ্ঠানে শ্রমিক নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বগুড়া জেলা শাখার সভাপতি মো. আব্দুল ওয়াদুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উত্তরাঞ্চল আঞ্চলিক কমিটির (রাজশাহী ও রংপুর বিভাগ) আহ্বায়ক এবং ফেডারেশনের সহসভাপতি মো. আব্দুল হামিদ মিটুল।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসাধারণ সম্পাদক মো. সামছুজ্জামান সামছু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগ, বগুড়ার টিআই সালেকুজ্জামান ছালেক এবং বগুড়া সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. মাহবুবুর রহমান লুলকা।

এ ছাড়া উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটির উপদেষ্টা মো. তৌফিকুল আলম বাদল ও মো. ফিরোজ পশারী রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠনঠনিয়া কার-মাইক্রোবাস মোটর শ্রমিক শাখা কমিটির সভাপতি মো. ছানোয়ার হোসেন ছানা। সাধারণ সম্পাদক মো. নূর হোসেন মিলনের আমন্ত্রণে এতে বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন।

অনুষ্ঠান পরিচালনা করেন মোটর শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু।৭

Check Also

ডা. সোলাইমানকে দেখতে টিএমএসএস হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ  : বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক শনিবার বগুড়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *