সর্বশেষ সংবাদ ::

ধুনটে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট থানা পুলিশ অভিযান চালিয়ে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত কামরুল ইসলাম ধুনট উপজেলার ধেরুয়াহাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তেতে মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মানিক শেখের মুদিখানা দোকানের সামনে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাদা পলিথিনে রাখা ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মামলা দায়েরের পর মঙ্গলবার ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানাে হয়েছে।

Check Also

ধুনটে টিনের চাল কেটে লক্ষাধিক টাকার মালামাল চুরি

বগুড়া সংবাদ  : বগুড়ার ধুনট উপজেলার একটি মুদি দোকানের টিনের চাল কেটে লক্ষাধিক টাকার মালামাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *