সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

বগুড়া সংবাদ :দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ, জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১ নভেম্বর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার আঞ্চলিক কেন্দ্রের মিলনায়তনে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দক্ষ যুব সমাজ গড়তে হবে, যুবকরাই আগামীদিনের চালিকা শক্তি, প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে। এ আই প্রযুক্তির সঠিক ব্যাবহার করতে হবে।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির এবং পুলিশ সুপার মীর্জা সায়েম মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক সাহাবুদ্দিন সরকার। এ সময় বক্তব্য দেন সুরাইয়া ফারহানা রেশনা, রেজওয়ানুল ইসলাম, আতিকুল ইসলাম বিপ্লব, রেজওয়ানুল ইসলাম আতিক, তরুণ উদ্যোক্তা রিপন কুমার এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক যুবদল সভাপতি খাদেমুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে যুব সংগঠনগুলোর কার্যক্রমকে আরও গতিশীল করতে ঋণের চেক ও নিবন্ধন সনদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

Check Also

করতোয়া নদী খননের মধ্য দিয়ে বগুড়ার মানুষ নতুন ও রূপান্তরিত এক শহর দেখতে পাবেন – পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বগুড়া সংবাদ  : করতোয়া নদী খননের মধ্য দিয়ে বগুড়ার মানুষ নতুন ও রূপান্তরিত এক শহর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *