

বগুড়া সংবাদ : বগুড়া মহানগর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক শনিবার বগুড়ার টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন মানবিক চিকিৎসক ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ’র সাবেক সভাপতি ও বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আরএমও ডা. সোলাইমান আলী কে দেখতে যান ও রোগমুক্তি কামনা করেন। এ সময় জামায়াত নেতৃবৃন্দ অসুস্থ্য চিকিৎসকের পাশে কিছু সময় ফাতেহা পাঠ করেন ও সুস্থ্যতা কামনা কওে মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন। আরো উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, এনডিএফ বগুড়ার সাধারণ সম্পাদক ডা. মাহফুজুল হক মামুন, অধ্যক্ষ মাওলানা মোস্তফা আল মাদানী, জামায়াত নেতা মোখলেছুর রহমান মুকুল, মুনছুর রহমান প্রমুখ।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা