সর্বশেষ সংবাদ ::

ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ  ; ৬ আগস্ট: বগুড়ার ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট মো. হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন এবং বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়ার অধ্যক্ষ কাজী মুহ. মুনজুরুল হক, বগুড়া জেলা বিএনপির সহ-তাঁত বিষয়ক সম্পাদক, বগুড়া জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক গণরায় পত্রিকার সম্পাদক মো. সিকান্দার আলী মুন্সি এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, বগুড়া শাখার ব্যবস্থাপক কুদরত-ই-খোদা মো. সামিউল করিম।
এছাড়াও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. মোশারফ হোসেন, শিক্ষক প্রতিনিধি মোছা. নাহিদ সুলতানা, প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফেরদৌস আলম। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গৌরাঙ্গ দাস।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সমাপনী বক্তব্যের মাধ্যমে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফেরদৌস আলম অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন।

Check Also

গ্যাস সংকট, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় ১১ দলীয় এক্য স্মারকলিপি

বগুড়া সংবাদ  : গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *