সর্বশেষ সংবাদ ::

রাজশাহী বিভাগের ইউ পি চেয়ারম্যান ও মেম্বার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক হলেন কাহালুর প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী

বগুড়া সংবাদ : বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম রব্বানী আকন্দ।
তার এ মনোনয়নে কাহালু উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি রাজশাহী বিভাগের ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের স্বার্থ রক্ষা, স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী আকন্দ বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাব।”

Check Also

গ্যাস সংকট, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বগুড়ায় ১১ দলীয় এক্য স্মারকলিপি

বগুড়া সংবাদ  : গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও ভুতুড়ে বিল আদায় এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *