

বগুড়া সংবাদ (ইমরান হোসেন ইমন, ধুনট) :বগুড়ার ধুনটে স্ত্রীকে কু-প্রস্তাবের অডিও কল রেকর্ডই কেড়ে নিয়েছে সৌদি প্রবাসী শাহাদতের প্রাণ। এঘটনায় বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে ধুনট থানার সদ্য ক্লোজডকৃত এসআই মোস্তাফিজার রহমানের বিচার ও দুই আদম ব্যাপারীকে গ্রেপ্তারের দাবিতে ধুনট থানার সামনে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ জনতা।
স্থানীয়সূত্রে জানাযায়, ধুনট উপজেলার জোড়শিমুল গ্রামের শাহাদত হোসেন দেশে গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। এমতাবস্থায় কান্তনগর চরপাড়া গ্রামের মাহমুদুল ও আরিফুলের সঙ্গে শাহাদত হোসেনের পরিচয় হয়। তারা শাহাদতকে সৌদি আরবে ভালো কাজের জন্য প্রস্তাব দেয়। তাদের প্রলোভনে পড়ে শাহাদত জমি-জমা বন্ধক রেখে ৬ মাস আগে সৌদি আরবে পাড়ি জমায়। কিন্তু আদম ব্যাপারী মাহমুদুল ও আরিফুল সেখানে কাজের কোন ব্যবস্থা না করায় দীর্ঘদিন ধরে শাহাদত সৌদি আরবে মানবেতর জীবন যাপন করছিল।
এদিকে এই বিষয়টি শাহাদত তার পরিবারকে জানালে শাহাদতের মা ও তার বৃদ্ধা নানী কান্তনগর চরপাড়া গ্রামের আদম ব্যাপারী মাহমুদুলের বাড়িতে যায়। এরপর কথাকাটাকাটির এপর্যায়ে মাহমুদুল ও তার লোকজন প্রবাসী শাহাদতের মা ও বৃদ্ধা নানীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এঘটনায় নিরুপায় হয়ে শাহাদতের পরিবার আদম ব্যাপারী মাহমুদুল ও দালাল আরিফুলের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগির তদন্তের দায়িত্ব পান এসআই মোস্তাফিজার রহমান।
এদিকে অভিযোগটির তদন্তের শুরুতেই এসআই মোস্তাফিজার রহমানের কু-দৃষ্টি পড়ে প্রবাসীর স্ত্রী দিকে। তিনি অভিযোগটির তদন্তের কোন অগ্রগতি না করে প্রবাসীর স্ত্রীকে বিভিন্ন সময় মোবাইলে ফোন অশালীন ভাষায় কু-প্রস্তাব দিয়ে আসছিল। এবিষয়টি গত ৫ জুলাই স্বামীকে অডিও কল রেকর্ড সহ পুরো ঘটনাটি জানালে এসআই মোস্তাফিজার ক্ষিপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে সেই অডিও কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ধুনট থানা থেকে এসআই মোস্তাফিজার রহমানকে ক্লোজড করে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
নিহত শাহাদতের মামাতো ভাই ওমর ফারুক সাগর জানান, অডিও কল রেকর্ডটি পাওয়ার দুইদিন পর থেকেই নিখোঁজ হয়ে যায় শাহাদত। এর কয়েকদিন পর সৌদি আরব থেকে ফোন কলে জানতে পারি তার মরদেহ একটি হাসপাতালে পড়ে আছে। পরে ধুনট থানার ওসি আতিকুল ইসলামের সহযোগিতায় এবং স্থানীয় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ এর প্রচেষ্টায় আমার ভাই শাহাদতের মরদেহ ফিরে পাই। বৃহস্পতিবার তার দাফন সম্পন্ন হয়েছে। তার দাফনের পরপরই বিক্ষুদ্ধ জনতা এসআই মোস্তাফিজার রহমানের বিচার এবং আদম ব্যাপারী মাহমুদুল ও আরিফুলের গ্রেফতারের দাবিতে থানার বিক্ষোভ করা হয়।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, প্রবাসীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা