সর্বশেষ সংবাদ ::

গোলাম রব্বানীর মায়ের ইন্তেকালে বগুড়া মহানগর জামায়াতের শোক

বগুড়া সংবাদ : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বগুড়া জেলা জামায়াতের সাবেক আমীর জননেতা গোলাম রব্বানী ও মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক ও শাপলা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাহফুজুল হকের মাতা মোছা: মাজেদা বিবি (৯৩) শনিবার রাত দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রবিবার সকাল সাড়ে ৮ টায় মরহুমার জানাযা উল্কা মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমার ইন্তিকালে গভীর শোক ও  সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর আমীর অধ্যাপক আ স ম আব্দুল মালেক ও সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন, বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার ও জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, বগুড়া মহানগর ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলাম ও সেক্রেটারী সজিবুল ইসলাম।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, একজন রত্নগর্ভা মায়ের ইন্তেকালে বগুড়া জেলা জামায়াত গভীরভাবে শোকাহত। মরহুমার সন্তানদের প্রত্যেকেই ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তাঁর সন্তান শহীদ আব্দুল মতিন ইসলামী আন্দোলনের জন্য শাহাদাত বরণ করেছেন। মরহুমা তাঁর পুরো পরিবারকে ইসলামী আন্দোলনের কাজে সহযোগিতা ও অনুপ্রেরণা জুগিয়েছেন। তাঁর সন্তান জননেতা গোলাম রব্বানী দীর্ঘদিন বগুড়ার ইসলামী আন্দোলনকে সফলতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। অপর সন্তান মাহফুজুল হক বগুড়া মহানগর জামায়াতের দায়িত্বশীল হিসেবে যোগ্যতার সঙ্গে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। নি:সন্দেহে তিনি একজন গর্বিত ও রত্নগর্ভা মা ছিলেন। নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল, ভুলত্রুটি ক্ষমা এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করার দোয়া করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন, বিশেষ করে গোলাম রব্বানী ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং এই কঠিন শোক সহ্য করার জন্য মহান আল্লাহর কাছে সবাইকে সবরে জামিল দানের প্রার্থনা করেন।
এছাড়াও মরহুমার ইন্তেকালে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজগর আলী সেক্রেটারী মাস্টার আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া মহানগরীর সভাপতি প্রভাষক হেদাইতুল ইসলাম সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া মহানগরীর সভাপতি অধ্যাপক আব্দুল ওয়াহাব, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ও সেক্রেটারী ড. মাওলানা আবু সালেহ মামুন, বাংলাদেশ মাজলিসুল মুফাচ্ছিরিন বগুড়া মহানগরীর সভাপতি মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সেক্রেটারী মাওলানা আব্দুল কাদের বাস্তববাদী, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন সেক্রেটারী নুরুল ইসলাম আকন্দ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক মীর্জা সেলিম রেজা, শাপলা সুপার মার্কেটের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক ও সেক্রেটারী রুবেল আলম।

Check Also

বগুড়ায় ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও কাওয়ালী সন্ধ্যা

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *