সর্বশেষ সংবাদ ::

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শিবগঞ্জে দুস্থদের মধ্যে খাবার বিতরণ

বগুড়া সংবাদ : প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা বিএনপির ৩দিন ব্যাপী কর্মসুচির ২য় দিন গতকাল শনিবার দেওয়ানতলা মাজার মসজিদে বাদজোহর দোয়া খায়ের শেষে গরীব দুস্থদের মধ্যে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। বেতগাড়ী মীর শাহে আলম ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম,। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ মাষ্টার, জেড এম মতিন,আবু তাহের,ইউপি চেয়ারম্যান আঃ হাািকম মন্ডল,সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়ারেছ,বিএনপি নেতা আবু সাঈদ,রফিকুল ইসলাম,মুসফিকুর রহমান,নামুজা ইউনিয়ন বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক, স্বেচ্ছা-সেবকদল নেতা মাছুদ রানা মাসুম প্রমুখ

Check Also

স্কুলছাত্র গালিব হত্যার বিচারের দাবিতে বগুড়ায় সড়ক অবরোধ

বগুড়া সংবাদ : বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *