সর্বশেষ সংবাদ ::

বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে রিয়াজ সিরাজ প্যানেলের পরিচিতি সভা

বগুড়া সংবাদ : আগামী ২৭ নভেম্বর বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল বগুড়া ইউনিট মনোনীত রিয়াজ – সিরাজ পরিষদের প্যানেল পরিচিতি অনুষ্ঠান রবিবার সন্ধ্যায় মতিয়ার রহমান ভবনে অনুষ্ঠিত হয়। ল’ ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী নুরুল ইসলাম আকন্দেও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংগঠনের প্রধান উপদেস্টা অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেস্টা মাওলানা আব্দুল হাকিম সরকার, ও মহানগর জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আল আমিন তরফদার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাখাওয়াত হোসেন মল্লিক, অ্যাডভোকেট শাহীন মিয়া,অ্যাডভোকেট সাফিকুজ্জামান শাফি, অ্যাডভোকেট সাইফুদ্দিন সাইফুল, আতাউর রহমান সবুজ, বাবুল রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ঐতিহ্যবাহী ও গৌরবময় প্রতিষ্ঠান বগুড়া বারের রয়েছে গণতান্ত্রিক চর্চা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার উজ্জ্বল ইতিহাস। এই নির্বাচন কেবল ক্ষমতায় যাওয়ার লড়াই নয়, এটি আমাদের কাছে পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং বারের উন্নয়নের ধারাকে বেগবান করার এক পবিত্র আমানত।
রিয়াজ-সিরাজ পরিষদের যোগ্যতা ও নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, এটা অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব, যাঁরা বারের যেকোনো সংকটে ঢাল হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখেন। অন্যদিকে মেধাবী তরুণ আইনজীবীরা নির্বাচিত হলে একটি আধুনিক ও ডিজিটাল বার বিনির্মাণে কাজ করবে ইনশাআল্লাহ।
আইনজীবীদের বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা নিয়ে এই প্যানেল কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

Check Also

বগুড়ায় ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী ও কাওয়ালী সন্ধ্যা

বগুড়া সংবাদ : বগুড়া মহানগরীর ১৯ নং ওয়ার্ডের ডাকুরচক রজনীগন্ধা ক্লাবের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *