সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার আসামি কাকরুল গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় মানিক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ফিরাজ হাসান কাকরুল (৪০)-কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামে ছাগলকে ঘাস খাওয়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এর জের ধরে প্রতিপক্ষ ফিরাজ হাসান কাকরুল ও তার ভাতিজা রেজাউল ইসলাম মানিক চৌধুরীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান মানিক হত্যা মামলার আসামি কাকরুলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।

Check Also

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *