সর্বশেষ সংবাদ ::

বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের রাঙা সভাপতি ফিরোজ সাধারণ সম্পাদক

বগুড়া সংবাদ : বগুড়া বেকারি অ্যান্ড কনফেকশনারী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি নং: রাজ-১৭০৫) ত্রি-বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সংগঠনের বিপুল সংখ্যক সদস্য, শ্রমিক-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভি.পি. সাইফুল ইসলাম। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদ।
সংগঠনের সভাপতি মো. একরাম হোসেন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ফিরোজ-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন জাসাস বগুড়া জেলা কমিটির সভাপতি মো. ওয়াহিদ মুরাদ, বগুড়া জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. মো. আব্দুল মতিন মণ্ডলসহ বিভিন্ন শ্রমিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বেকারি ও কনফেকশনারী শিল্পে কর্মরত শ্রমিকদের জীবনমান উন্নয়ন, ন্যায্য মজুরি, কর্মস্থলে নিরাপত্তা এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। পাশাপাশি শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি কল্যাণমুখী সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নতুন নেতৃত্বের প্রতি সকল সদস্যের সমর্থন ও সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে শ্রমিকদের কল্যাণ, সংগঠনের অগ্রগতি এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ব্যানারে উল্লেখিত স্লোগান—”সুখশ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব-প্রভাত”—এর আলোকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায়

সভায় নূর মোহাম্মদ রাঙ্গা সভাপতি, মো: আহসান হাবিব ফিরোজ সাধারণ সম্পাদক এবং মো: মুকুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়।

Check Also

এমপি মোরশেদ মিল্টন ও পিএস এর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : ‎‌(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী -শাহজাহানপুর আসনের এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *