সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ


বগুড়া সংবাদ : বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩,৭৫৯ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। প্রণোদনার মধ্যে রয়েছে আমনধান বীজ,সব্জি বীজ,হাইব্রিড মরিচের বীজ,পিঁয়াজের বীজ,চারাগাছ,নানা প্রকার রাসায়নিক সার ও চারটি ইয়ারক্লো মেশিন-সহ অন্যান্য। গতকাল শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন ও বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা আক্তার সুরভীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন ও উপজেলা কৃষকদলের আহবায়ক এমদাদুল হক বাদশা প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমীন কবিরাজ,এসিল্যান্ড জুয়েল মিয়া,থানার ওসি কবির হোসেনসহ অনেকে। এর আগে সংসদ সদস্য সবুজসাথী উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষের চারা রোপন করেন।

Check Also

অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে উপ-পরিদর্শক (এএসআই) আনিস আলীকে পুলিশ লাইনে প্রত্যাহার

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে এক পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ডের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *