সর্বশেষ সংবাদ ::

সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনে বৃক্ষ রোপণ কর্মসূচি

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার কলসা আহসান উল্লাহ ইন্সটিটিউশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিদ্যালয় চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসুচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সান্তাহার পৌর শহরের  ৬ নং ওয়ার্ড বিএনপির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন, যুবদলের সদস্য জাহিদ খান, ওয়ার্ড যুবদলের সভাপতি রেজাউল করিম রাশেদ, সাধারণ সম্পাদক সুরুজ শেখসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত ব্যাক্তিরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষ রোপণে এগিয়ে আসার আহবান জানান তারা। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

Check Also

ধুনটের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল! ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে তিনটি শিক্ষা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *