সর্বশেষ সংবাদ ::

ধুনটের মথুরাপুরে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আপেল মাহমুদ

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর মুলতানী পারভীন শাহ্জাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: আপেল মাহমুদ।

রবিবার (২৮ জুন) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ওই কমিটি গঠন ও অনুমোদন করা হয়।

বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি মো: আপেল মাহমুদ বলেন, ‘আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার স¤প্রসারণ, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ জবাবদিহিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফসার আলী, বিএনপি নেতা নুরুন্নবী তালুকদার, আলমগীর তালুকদার, নাইমুল ইসলাম, আব্দুর রকিব, মো: জহুরুল ইসলাম, মোহাম্মদ জুয়েল মাহমুদ, মোহাম্মদ জুয়েল রানা, বেল্লাল হোসেন, ফিরোজ আহমেদ, বাবু আকন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। # (ছবি আছে)

 

Check Also

আদমদীঘিতে শিক্ষার্থীদের ওসির মত বিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : সচেতন ও মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বগুড়ার আদমদীঘি থানার উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *